বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
জাতীয়

আমোর মোটলি ও শেখ হাসিনার সাক্ষাৎ

সাননিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে শেখ হাসিনার অবস্থানস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মোটলি।

বৈঠকে দুই প্রধানমন্ত্রী এন্টি মাইক্রোবায়াল রেজিসটেন্সসহ (এএমআর) বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বৈঠকের পর সাংবাদিকদের বিস্তারিত জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৬ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএমআর বিষয়ে সরব। দুই প্রধানমন্ত্রীই ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ’র সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী সাক্ষাৎ পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কপি মিয়া আমোর মোটলিকে উপহার দেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা