জাতীয়

অক্টোবরে পায়রা সেতুর উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবা‌য়দুল কা‌দের জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু হিসেবে পরিচিত পায়রা সেতুর ইতোমধ্যে সব নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবরে সকলের জন্য খুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল বিভাগের ১১টি সেতুর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠা‌নে ব‌রিশাল প্রা‌ন্তে উপ‌স্থিত ছি‌লেন, সড়ক ও জনপথ বিভা‌গের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ প্রমুখ।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পি‌রোজপু‌রের ‌বেকু‌টিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হ‌য়ে‌ছে। পাশাপাশি নলুয়া-বা‌হেরচর সেতু এ‌কনে‌কে পাশ হ‌য়ে‌ছে। আদাদের নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে কাজ শেষ করার সংস্কৃ‌তি শুরু কর‌তে হ‌বে। কা‌জের মান ঠিক রে‌খে কা‌জগু‌লো গ‌তিসম্পন্ন কর‌তে হ‌বে।

অনুষ্ঠানে উদ্বোধন‌ হওয়া সেতুগু‌লো হ‌লো, ব‌রিশা‌লের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়‌কের ২৮ দশ‌মিক ৭৮ মিটার দৈ‌র্ঘ্যের বাবুগঞ্জ সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের নবা‌বের হাট সেতু, ৩১ দশ‌মিক ৮২৮ মিটার দৈ‌র্ঘ্যের কাউ‌রিয়া সেতু, ২৫ দশ‌মিক ৭৪ মিটার দৈ‌র্ঘ্যের খা‌শেরহাট সেতু, ব‌রিশাল-ঝালকা‌ঠি-ভান্ডা‌রিয়া-‌পি‌রোজপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের ৪৪ দশ‌মিক ২ ‌মিটার দৈ‌র্ঘ্যের গুরুধাম সেতু, কাঁঠা‌লিয়া (বান্দাঘাটা)-‌কৈখালী-বনাইহাট সড়‌কের ৬৯ দশ‌মিক ৮৯৮ মিটার দৈ‌র্ঘ্যের তফ‌সের খেয়াঘাট সেতু।

এছাড়া ভোলার পারানতালুকদারহাট, বোরহানউ‌দ্দিন-লাল‌মোহন-চরফ্যাশন-চরমা‌নিকা আঞ্চ‌লিক মহাসড়‌কে ৪৪ দশ‌মিক ২ মিটার দৈ‌র্ঘ্যের বাংলার জার সেতু, দেবীরচর-না‌জিরপুর-লাল‌মোহন-মঙ্গল‌সিকদার-তজুমু‌দ্দিন আঞ্চ‌লিক মহাসড়‌কে ৪৪ দশ‌মিক ২ মিটার দৈ‌র্ঘ্যের দেবীরচর সেতু, ‌পি‌রোজপুরের চরখালী-তুষখালী-মঠবা‌ড়িয়া-পাথরঘাটা সড়‌কে ৬৩ দশ‌মিক ৭৯৮ মিটার দৈ‌র্ঘ্যের হেতা‌লিয়া সেতু, চরখালী-তুষখালী-মঠবা‌ড়িয়া-পাথরঘাটা সড়‌কের ৭৫ দশ‌মিক ৯৭৮ মিটার দৈ‌র্ঘ্যের মাদারসী সেতু।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা