বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)
জাতীয়

আবারও চালু হচ্ছে চক্রাকার বাসসেবা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চক্রাকার বাসসেবা। রাজধানীর ধানমন্ডি ও উত্তরায় আগামী ১ অক্টোবর থেকে এই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজউক অ্যাভিনিউতে বিআরটিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিআরটিসি চেয়ারম্যান বলেন, যাত্রীদের নিরাপদ এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ওই দুটি এলাকায় এসি বাসসেবা চালু করা হবে।

এর আগে ২০১৯ সালের ২৪ মার্চ ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে এই সেবা চালু করেছিল বিআরটিসি। এরই ধারাবাহিকতায় উত্তরায়ও চালু করা হয় এই বাসসেবা। কিন্তু করোনার কারণে এই সেবা বন্ধ করে দেয় বিআরটিসি কর্তৃপক্ষ।

তবে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান আবারও চালু হওয়ায় এই সেবা চালু করা হবে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, ধানমন্ডি এবং উত্তরায় বাসসেবা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এতোদিন চক্রাকার বাস বন্ধ ছিল। এখন ক্রমান্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। আমরা আমাদের চাহিদার ভিত্তিতে এ সেবা চালু করবো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা