জাতীয়

মধ্যম আয়ের দেশ এখন স্বপ্ন নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট প্রতিনিধি: ‘বর্তমান সরকারের টেকসই উন্নয়ন কর্মসূচি বাংলাদেশকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাচ্ছে। সব জায়গায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। মধ্যম আয়ের বাংলাদেশ এখন স্বপ্ন নয়; অদূর ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের দিকে যাবে হবে বাংলাদেশ।’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকদের আয় বেড়েছে। মানুষের কর্মসংস্থান এবং জীবনমান বেড়েছে। শহর থেকে গ্রাম সব জায়গায় অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। শহর-গ্রামের ব্যবধান কমছে। সরকার কাঙ্খিত উন্নয়ন নিয়ে জনগণের পাশে আছে।

ইমরান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এ দেশে আওয়ামী লীগের হাত ধরে উন্নয়ন ও সফলতা এসেছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি আমরা। বর্তমান সরকার দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা শব্দটি আগে গল্পের মতো মনে হতো। এখন আনাচে-কানাচে অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় সোনার বাংলা সত্যিতে পরিণত হয়েছে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা