জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: রাজধানীতে মোঃ সামিয়ান (৪) নামের এক শিশু তার মায়ের সামনে ট্রাকের ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৩ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে লালবাগ কেল্লার মোড় বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির বাবার নাম আরমান। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ হলেও পরিবার নিয়ে লালবাগ এলাকাতেই স্থায়ীভাবে থাকেন। তবে শিশুটির বাবা আরমান চার বছর যাবৎ একটি হত্যা মামলায় কারাগারে বন্দি রয়েছেন। আর শিশুটির মা আসমা বেগম বাসা বাড়িতে কাজ করেন।

হাসপাতালে নিয়ে আসা শিশুটির নানা মোঃ জাকির হোসেন জানান, লালবাগ কেল্লার মোড় বাজারে বাসার পাশেই সামিয়ান তার মা আসমা বেগমের সাথে দুধ ও পুরি কিনতে বের হয়েছিল। হেঁটে যাওয়া অবস্থায় রাস্তায় ইটের সুরকিবাহী ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সামিয়ান।

পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ২০৩ ওয়ার্ডে ভর্তি করা হয়। এর ধ্যে সোমবার ভোর সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক সামিয়ানকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান জাকির হোসেন।

এদিকে এ ঘটনায় ট্রাকের চালক নীরবকে (৩৬) আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা