জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে প্রযুক্তি নিয়ে গবেষণা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রূপটপ সোলার ও নেটমিটারিং সিস্টেম লাভজনক বিজনেস মডেল। বর্জ্য বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, ওশান এনার্জি হতে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

রোববার (২২ আগস্ট) অনলাইনে সংযুক্ত থেকে ‘ফ্রেন্ডশীপ সোলার ভিলেজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ৬০ মিলিয়ন সোলার হোম সিস্টেম দ্বারা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু যোগাযোগ বিচ্ছন্ন দ্বীপাঞ্চলে বা জনপদে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দেয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি গ্রাহক সেবা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার নায়েরহাট ইউনিয়নের দ্বীপ গয়নার পটল চরে ৪৭১ পরিবার বাস করে। এলাকায় ৫৪ কিলোওয়াট সৌর মাইক্রো-গ্রিড থেকে ১০০ পরিবার অবিরাম বিদ্যুৎ সহায়তা পাবে। তা ছাড়াও স্থানীয় একটি বাজারে ২৪টি দোকান, একটি ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়, আইনি বুথ, বয়নকেন্দ্র, সেলাইকেন্দ্র এবং ২৮টি পরিবারসহ একটি বন্যা আশ্রয়কেন্দ্র বিদ্যুৎ পাবে।

ফ্রেন্ডশিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রুনা খানের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সংযুক্ত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা