জাতীয়

চাকরির বয়সসীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব 

নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ৩০ পূর্ণ হয়েছে, এই সময়ে সরকারি চাকরির বয়স শেষ তারা ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পেতে পারে। এই প্রস্তব প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময় তিনি আরও বলেন, করোনাকালীন বাস্তবতায় বিশেষ বিবেচনার প্রস্তাবটি অনুমোদন পেলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। প্রধানমন্ত্রী এই প্রস্তাবে অনুমোদন দিলে সেই সার্কুলার দ্রুত সব সরকারি অফিসে পাঠানো হবে। যাতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তাতে তারা আবেদনের সুযোগ পায়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা মহামারীর কারণে অনেক চাকরির প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে এই উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। তিনি জানান বিশ্বের অনেক দেশে সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা নেই, কিন্তু বাংলাদেশে সরকারি চাকরিতে যে ধরনের সম্মান ও সুযোগ-সুবিধা তাতে দেশের মেধাবী শিক্ষার্থীদের সবার আগ্রহ সরকারি চাকরিতে যোগ দেয়া। সেই প্রেক্ষাপটে কোনো মেধাবী যেনো ক্ষতিগ্রস্ত না হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, নিয়োগের বয়সসীমা দেশের আইনসিদ্ধ বিষয়, এটি পরিবর্তন করা কঠিন । তাই সাময়িক বা স্বল্প সময়ের জন্য করোনার ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এর ফলে চাকরির বয়স শেষ হবার পরেও ২১ মাস সময় বেশি পেতে যাচ্ছে সরকারি চাকরি প্রত্যাশীরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা