জাতীয়

‘আরও ৫৪ লাখ টিকা আসছে’

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ আগস্টের মধ্যে দেশে ৫৪ লাখ করোনা টিকা আসবে। এসব টিকা চীন ও কোভ্যাক্স থেকে পাওয়া যাবে বলেও জানান তিনি।

সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, টিকা দিলেই সংক্রমণ ছড়াবে না এমন না। তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, রোববার (৮ আগস্ট) পর্যন্ত দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ টিকার আওতায় এসেছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।

বর্তমানে নিবন্ধন করে টিকার অপেক্ষা আছে ১ কোটি ১০ লাখ মানুষ। সরকারের হাতে টিকা আছে ৭০ লাখের মতো, যা থেকে দ্বিতীয় ডোজের জন্য রাখতে হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা