জাতীয়

আইসিডি নির্মাণের কাজ চলছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক : আরো দুটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) নির্মিত হচ্ছে চট্টগ্রামে। মঙ্গলবার (৩ আগস্ট) খোঁজ নিয়ে জানা গেছে, দুটি আইসিডির নির্মাণ কাজ চলছে পুরোদমে।

অ্যাঙ্করেজ কনটেইনার্স নামে ডিপোটি বন্দর থেকে ১০ কিলোমিটার দূরে এবং বে লিঙ্ক কনটেইনার নামে অপরটি নির্মিত হচ্ছে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায়, যেটা বন্দর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বে লিঙ্ক কনটেইনার নামে আইসিডিটি নির্মাণ করছেন ঢাকার একটি টেক্সটাইল কোম্পানি এবং অ্যাঙ্করেজ কনটেইনার্স ডিপো নির্মাণ করছেন ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানি সিএমএ-সিজিএম। ভূমি বাদে প্রায় একশ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইসিডি দুটির ধারণক্ষমতা হিসাব করা হচ্ছে প্রায় ১২ হাজার টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের) কনটেইনার।

বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) সভাপতি বলেন, বর্তমানে ১৯ ডিপোর ধারণক্ষমতা ৭৮ হাজার টিইইউস কনটেইনার। নতুন দুটির মাধ্যমে আরো ১২ হাজারসহ মোট ধারণক্ষমতা বেড়ে দাঁড়াবে ৯০ হাজারে। ফলে কনটেইনার জট কমবে।

পাশাপাশি রফতানি পণ্যের দ্রুত জাহাজীকরণ করা যাবে এবং আমদানি পণ্য দ্রুত ডেলিভারি নেওয়া যাবে। যদিও তারা এখনো বিকডার সদস্যভুক্ত হয়নি। নির্মাণ কাজ সমাপ্ত হলে যথাযথ প্রক্রিয়া শেষে বিকডার সদস্যভুক্ত হবেন।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা