জাতীয়

‘শ্রমিকবাহী গাড়ি প্রবেশ করতে পারবে’

নিজস্ব প্রতিবেদক : রফতানিমুখী সব শিল্পকারখানা খুলে দেয়ায় লকডাউনের মধ্যেই কর্মস্থলে ফিরতে হচ্ছে শ্রমিকদের। তাদের সুবিধার্থে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত দেয় সরকার। যা ইতোমধ্যে শেষ হয়েছে।

মহাসড়কে যানজট থাকায় দুপুরের পরও শ্রমিকবাহী গাড়ি রাজধানীতে প্রবেশ করতে পারিনি। আটকে থাকা ওইসব গাড়ি রাজধানীতে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার পর অন্যান্য দিনের মতোই চলবে চেকপোস্টগুলো। তবে সেখানে শ্রমিকদের আনা-নেয়ার কাজে নিয়োজিত গাড়িগুলোকে প্রশ্নের মুখে পড়তে হবে না। ঈদ-পরবর্তী কঠোর বিধিনিষেধের মধ্যেও চালু হওয়া রফতানিমুখী শিল্প ও কলকারখানার শ্রমিকদের বহনকারী গাড়ি দুপুর ১২টার পরও ঢাকায় প্রবেশ করতে পারবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ আগস্ট পর্যন্ত দেয়া লকডাউনের মধ্যেই শুক্রবার জানানো হয়, রফতানিমুখী শিল্প ও কলকারখানা খোলা হবে রোববার। এ ঘোষণা শোনার পর থেকেই চাকরি বাঁচাতে হেঁটে, ছোট যানবাহন ও ফেরিতে করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় কর্মস্থলে ছুটে যান কর্মীরা। যাত্রাপথে অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয় তাদের। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তথ্য অধিদফতর জানায়, সে সময় থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত চলবে গণপরিবহন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা