জাতীয়

বৃষ্টির সম্ভাবনা

সান নিউজ ডেস্ক : রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে গরম। এরমধ্যে কোথাও কোথাও মেঘ হচ্ছে। তবে সোমবার (২৬ জুলাই) দুপুরের পর যেকোনো সময়ে বৃষ্টি হতে পারে। এ ছাড়াও সারাদিন রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, সোমবার ঢাকায় বেশিরভাগ স্থানে মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুরের পর বৃষ্টি নামার সম্ভাবনা বেশি।

তিনি আরও জানান, এ মাসের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এখন বর্ষাকাল চলছে, ফলে যেকোনো সময়ে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ঢাকায় বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় ৬১ মি.মি.। আগামী দু-এক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ ছাড়া আগামী ৫ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা