জাতীয়

এবার ঢাকা ছাড়লেন আরো ২২০ অস্ট্রেলীয়

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাস শুরুর পর শনিবার (৯ মে) দ্বিতীয় বিশেষ ফ্লাইটে ২২০ জন অস্ট্রেলীয় নাগরিক অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, তারা তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো, অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় ফিরে যেতে সহায়তা করেছে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান শনিবার ২২০ জন অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটিতে আট জন নিউজিল্যান্ডের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছিলেন।

এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাওয়া ২৮৫ জনসহ এই নিয়ে পাঁচশ’রও বেশি অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরে যেতে সাহায্য করলো অস্ট্রেলিয়ান হাইকমিশন।

অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিদায়ী যাত্রীদের সঙ্গে আলাপ করেন। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিমানবন্দরে অস্ট্রেলীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

হাইকমিশনার বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বেশিরভাগ যাত্রীবাহী ফ্লাইটের চলাচল এখনো বাংলাদেশ থেকে যাওয়া এবং আসা স্থগিত আছে। মহামারি মোকাবেলায়, আমাদের বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা নিরলস চেষ্টা করে চলেছি যাতে অস্ট্রেলীয়রা দেশে ফিরতে পারেন।’

অস্ট্রেলীয়দের বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে সহায়তার জন্য হাইকমিশনার শ্রীলঙ্কান এয়ারলাইন্স ও বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা জানান।

অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, হাইকমিশন কর্মকর্তারা দ্বিতীয় ফ্লাইটটির জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছে। কভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর অস্ট্রেলিয়া সরকার প্রায় ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিককে জাহাজ ও বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরে যেতে সাহায্য করেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা