জাতীয়

পাড়া মহল্লায় খুলছে দোকান-পাট, মানছে না স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক:

দেশে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। তবুও ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন। আগামী ১০ মে দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু তার আগেই খুলতে শুরু করেছে পাড়া মোহল্লার দোকানগুলো। নগরীর বিভিন্ন এলাকা একই চিত্র দেখা গেছে।

কোথাও কোথাও খুলেছে ছোট ছোট চায়ের দোকান। এসব দোকানগুলোতে ছিলো মানুষের ভিড়। তবে ছিল না শারীরিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। এতে করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে নগরবাসী।

কাওরান বাজার, মোহম্মদপুর, ধানমনণ্ডি, নিউমার্কেট, খিলগাঁও, মৌচাক, মগবাজার, মিটফোর্ড, পান্থপথ, রামপুরা, বাড্ডা, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, কাপড়ের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার ও ইলেকট্র্রনিকসের দোকানসহ বিভিন্ন দোকানে বেচা-বিক্রি চলছে। বিকি-কিনি করার সময় এসব দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নির্দেশনা। ১০ মে'র আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রাজধানী।

এসব দোকানিদের কাছে জানতে চাইলে তারা জানায়, 'অনেকদিন ধরে দোকান বন্ধ। পেটের দায়ে দোকান খুলেছেন। অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে না পারলে ঈদ করবো কি করে। সামাজিক দূরত্বের কথা জিজ্ঞাসা করলে বলেন, মাত্র একদিন হলো খুলেছি। এখনও গুছিয়ে উঠতে পারিনি। দুই-এক দিনের মধ্যে স্বাস্থ্যবিধি মানার সব ব্যবস্থা করা হবে।'

মিটফোর্ড এলাকার বেশিরভাগ দোকানই খোলা। কেউ দোকানের অর্ধেক খুলে রেখেছেন আবার কেউ পুরো। এক দোকানী বলেন, 'দোকান খোলা থাক আর বন্ধ, ভাড়া তো গুনতেই হচ্ছে।'

কারো কারো দাবি, তারা মেডিক্যাল জিনিসপত্র বিক্রি করছেন। তবে এর বাইরে অন্যান্য দোকাপাটও খোলা রয়েছে সেখানে।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দোকানপাট খুলছি। কীভাবে দোকানপাট খুলতে হবে সে বিষয়ে সবাইকে বিস্তারিত জানানো হয়েছে। এখন যারা মনে করবে তারা সব বিধিবিধান মানাতে পারবে, তারাই কেবল দোকান খুলবে। যারা স্বাস্থ্য বিধি মানতে পারবে না তারা খুলবে না।'

১০ মে থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রেতা-বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। তবে করোনা এই দুর্যোগকালে সংক্রমণ রোধে নিউ মার্কেট, যমুনা ও বসুন্ধরা শপিং মল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা