জাতীয়

পেনশন উঠানো যাবে এখন সহজে

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কর্মচারীদের পেনশন প্রাপ্তিতে করা হয়েছে আগের থেকে অধিক সহজ ব্যবস্থা। এ লক্ষ্যে ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ আদেশের কিছু সংশোধন আনা হয়েছে।

সরকারি কর্মচারী কিংবা তাদের পরিবারের সদস্যরা নতুন সংযোজিত ৮টি ধাপ পূরণ করলেই তিন কার্যদিবসের মধ্যে পেনশন ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।

সংশোধনীটি গত ১৯ মার্চ স্বাক্ষর করা হলেও মঙ্গলবার (৫ মে) তা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে পরিপত্র আকারে জারি করা হয়।

এতে বলা হয়েছে, "পেনশন প্রাপ্তির ক্ষেত্রে ‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ জারি করে সরকার চলতি বছর জানুয়ারি মাসে। এতে যেসব তথ্য সংযোজন করা হয় তাতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা/কর্মচারী বা তাদের পরিবারকে নতুন করে কয়েকটি ধাপ পূরণ করতে হবে।

এগুলো হলো, প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি), প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র, উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারেজ সার্টিফিকেট, পেনশন ফরম ২.১, পারিবারিক পেনশন ফরম ২.২, নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ, আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার জন্য ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়নের প্রত্যয়ন পত্র, না দাবি প্রত্যয়ন পত্র। এই ৮টি নতুন সংযোজন পূরণ করলে সহজেই পেনশন তোলা যাবে।"

সংশোধনী পরিপত্রে বলা হয়েছে, 'বর্তমানে এ সব ফরম, সনদ ও কাগজপত্র মুদ্রণ প্রক্রিয়াধীন রয়েছে। এসব ফরম, সনদ, কাগজপত্রাদি অর্থ বিভাগের https://mof.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে।'

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা