জাতীয়

মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসছে আরও ২৯ হাজার বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির মধ্যে আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রায় ২৯ হাজার বাংলাদেশি ফেরত আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রবাসীদের বিষয়ে অনুষ্ঠিত পঞ্চম আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বুধবার (৬ মে) এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯ জন দেশে ফেরত আসতে পারে। তাদের জন্য কী ব্যবস্থা নেয়া প্রয়োজন তা নিয়ে আমরা আলোচনা করছি।

মন্ত্রী বলেন, আমাদের দেশে কোয়ারেন্টিন ব্যবস্থা কতটুকু আছে তা যাচাই করে প্রবাসীদের ফেরত আনার ব্যবস্থা করা হবে। তবে গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ৩ হাজার ৬৯৫ নাগরিক দেশে ফেরত এসেছেন। এদের একটি বড় অংশ জেল ফেরত।

ওমরাহ হজ যারা করতে গিয়েছিলেন যাবা সেখানে থেকে গেছেন। অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি,তাদের ফেরত আনা হয়েছে।

ভারত, জাপান, সিঙ্গাপুরসহ অনেক দেশে বাংলাদেশিরা আটকা পড়ে আছেন, তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এ কে আব্দুল মোমেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা