জাতীয়

কাল থেকে বাসের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈদকে সামনে রেখে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি আগামীকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে। এ দিন কাউন্টার থেকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়াও আজ (মঙ্গলবার) রাত থেকে অনলাইনেও টিকিট ছাড়ার চেষ্টা করা হচ্ছে। যদি তা না হয়, তাহলে বুধবার থেকে এটাও শুরু হবে।

আগে এলে আগে পাবেন’- মূলত এ নীতিতে চালু হচ্ছে এবারের টিকিট বিক্রি। অন্যান্য বছর যেভাবে ঈদের আগাম টিকিট বিক্রি করা হয়েছে, এই অল্প সময়ের মধ্যে এবার সেভাবে করা যাচ্ছে না।

মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে নয়দিনের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে কতটুকু শিথিল, বলা হয়নি; শুধু বলা হয়েছে, এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্থাৎ এই সময়ে সবকিছুই চলতে পারবে।

এ নির্দেশনার পরই বাস চলাচলের প্রস্ততি শুরু হয়েছে। এরইমধ্যে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন, বুধবার থেকে বাসের টিকিট বিক্রি শুরু হচ্ছে। এছাড়া চেষ্টা চলছে রাতেই অনলাইনে টিকিট ছাড়ার। তা না হলে বুধবার থেকে এটাও চালু হবে। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট সংগ্রহ করার আহ্বান জানান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা