জাতীয়
করোনাভাইরাস

সাভারে নতুন আক্রান্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনা ভাইরাসের শংকটের সময় সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাতজনই পোশাক শ্রমিক।

১ মে শুক্রবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনা শনাক্ত হওয়া ৭ পোশাক শ্রমিক উলাইল এলাকার একটি কারখানা কাজ করতেন। আর অন্যজন ধামরাই এলাকার বাসিন্দা।

ডা. সায়েমুল হুদা জানান, শনাক্ত রোগীদের লালকুঠির করোনা হাসপাতালে রাখা হয়েছে। আক্রান্তদের অধিকাংশই সাভার পৌরসভার একটি এলাকার বাসিন্দা। ওই এলাকা লকডাউন করা হয়েছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার সভারের ৫১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে আটজনের ফল পজিটিভ আসে। এ নিয়ে সাভার থেকে ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা