ফাইল ফটো
জাতীয়

বন্ধ হবে না পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় বর্তমান নিয়মেই পোশাক কারখানায় কাজ চলবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে শনিবার (২৬ জুন) রাতে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হাসান বলেন, করোনার সংক্রমণ মোকাবেলায় আগামী ২৮ জুন থেকে সরকার লকডাউন ঘোষণা করেছে। এ সময় অনেক কিছুই বন্ধ থাকবে। তবে দেশের পোশাক কারখানা স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে।

বিজিএমইএ সভাপতি বলেন, ২৮ থেকে ৩০ জুন এ তিন দিন আন্তঃজেলা বাস চলাচল করতে পারবে। ব্যাংক ক্লোজিং এবং ২০২১-২২ অর্থবছরের বাজেট পাশের পরদিন অর্থাৎ ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন হবে। সড়ক পথে কোথাও কোনো গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িও চলতে পারবে না। পুলিশের পাশাপাশি বিজিবিও মাঠে থাকবে।

এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএ সভাপতিসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা