জাতীয়

মর্ডানার ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক: কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ টিকা দেবে। শনিবার (২৬ জুন) দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার তার টুইটে এ তথ্য জানিয়েছেন।

টুইটে মিলার লিখেছেন, বাংলাদেশকে মর্ডানার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র।

এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনাভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ টিকা দেশে পৌঁছাবে।

তিনি বলেন, কোভ্যাক্স থেকে বাংলাদেশের মোট জনসংখ্যা ২০ শতাংশকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি আগে থেকেই ছিল। কিন্তু বৈশ্বিক সংকটের কারণে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা তারা সরবরাহ করতে পারেনি।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস-গ্যাভির সমন্বয়ে গড়ে ওঠা বৈশ্বিক উদ্যোগ কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি (কোভ্যাক্স)। বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দ হওয়া তিন কোটি টিকার তালিকায় রয়েছে বাংলাদেশ। দেশটি কোভ্যাক্সের মাধ্যমে এশিয়ার ১৮টি দেশকে নুতন করে এক কোটি ৬০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর বাইরেও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র এক কোটি ৪০ লাখ টিকা দেবে। সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এ টিকা ফাইজার, মর্ডানা ও জনসন অ্যান্ড জনসন উৎপাদিত।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা