জাতীয়

চার কোম্পানিকে ২৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা এলাকায় নকল স্টিল রড উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে চার কোম্পানিকে ২৪ লাখ টাকা জরিমানা করছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ জুন) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর ডেমরা এলাকায় কয়েকটি কোম্পানি দীর্ঘ দিন ধরে স্টিল রড, রি-রোলিং স্টিল উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল। গতকাল (বৃহস্পতিবার ২৪ জুন) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত কোম্পানিগুলোতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মানহীন স্টিল রড, রি-রোলিং স্টিল জব্দ করা হয়।

অভিযান শেষে প্রভাতি স্টিল মিল লিমিটেডকে ৬ লাখ টাকা, আল আকসা স্টিল মিল লিমিটেডকে ৮ লাখ, মোহাম্মাদী স্টিল মিল লিমিটেডকে ৮ লাখ ও ইয়ার আলী স্টিল মিল লিমিটেডকে নগদ ২ লাখ টাকা জরিমানা করে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা