জাতীয়

কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: ভুয়া কাগজপত্রের মাধ্যমে সরকারি আদেশ অমান্য করে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (জিএম) সারওয়ার হোসেন ও ব্যবস্থাপক মজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও মামলা বাদী মো. শরীফ উদ্দিন তাদের গ্রেফতার করেন। দুদকের জনসংযোগ দফতর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গ্রেফতার আসামিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার আসামিরা হলেন- কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) মো. সারওয়ার হোসেন, সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী, ট্রান্সমিশন ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, টেকনিশিয়ান মো. দিদারুল আলম ও কর্মচারী (গ্রাহক সংকেত) মুজিবুর রহমান।

মামলা এজাহার সূত্রে জানা যায়, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অপরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সরকারি আদেশ অমান্য করে আবাসিক খাতে নতুন ও বর্ধিত চুলায় গ্যাস সংযোগ বন্ধ থাকা অবস্থায় চট্টগ্রাম চঁন্দগাও থানা এলাকায় গ্যাস সংযোগ ও নতুন রাইজার নির্মাণের সুযোগ দিয়েছেন। এক্ষেত্রে তারা ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে ২২টি দ্বৈত চুলায় সংযোগ দিয়ে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা