জাতীয়

মেডিকেল টেস্ট সম্পন্ন ঝর্ণার

নিজস্ব প্রতিনিধি: হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করা তার ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ঝর্ণার মেডিকেল টেস্ট করা হয়। এর আগে সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন তিনি।

মামলা হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য জান্নাতকে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যায় সোনারগাঁ থানা পুলিশ। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘জান্নাত আরা ঝর্ণা মামলা দায়েরের পর তাকে মেডিকেল পরীক্ষার জন্য মহিলা পুলিশের মাধ্যমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল পরীক্ষার পর তিনি নিজের বাসায় চলে যান।’

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান বলেন, ‘সোনারগাঁ থানার ধর্ষণ মামলায় ভিকটিম জান্নাত আরা ঝর্ণাকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

পরে গাইনি বিভাগের তিন সদস্যের একটি টিম গঠন করে তার মেডিকেল পরীক্ষা করানো হয়। যথাসময়ে মেডিকেল রিপোর্ট সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা