হেফাজতের তাণ্ডব: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
জাতীয়

হেফাজতের তাণ্ডব: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজীরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছে তার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (০৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের ২৬ মার্চ থেকে শুরু করে শনিবার (৩ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হেফাজত যে তাণ্ডব চালিয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছি। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কাউকে বাদ দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। মামুনুল হক নারায়ণগঞ্জের এক রিসোর্টে একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। নারী নিজেই বলেছেন তিনি তার স্ত্রী নন। আমরা এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা