জাতীয়

১১ এপ্রিল থেকে ফায়ার সার্ভিসের নতুন নম্বর

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। বর্তমান ৯৫৫৫৫৫৫ নম্বর পরিবর্তন করে নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১১ এপ্রিল বেলা ১১টায় ১১ ডিজিটের এই নতুন নম্বর চালু হবে। নতুন নম্বর চালু হওয়ার পর থেকে পুরোনো নম্বরে আর ফোন করার সুযোগ থাকবে না।

রোববার (২৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য পাওয়ার ভিত্তিতে সেবা দেয়। সেবাগ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। ১১ ডিজিটের নতুন এই ফোন নম্বরে যেকোনো ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনো নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একসঙ্গে ১০ জন সেবাগ্রহীতা কল করার সুযোগ পাবেন।’

নম্বর পরিবর্তনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সবদিক থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেলিফোনে সেবাগ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনে আধুনিকতা আনতে এই সহযোগিতার জন্য বিটিসিএলকে আন্তরিক ধন্যবাদ জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

আগামী ১১ এপ্রিল বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য পরিবর্তিত নম্বর (০২২২৩৩-৫৫৫৫৫) ব্যবহার করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা