জাতীয়

বুড়িগঙ্গায় নৌকাডুবি, দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বুড়িগঙ্গায় একটি নৌকা ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দুই জন।

সোমবার (১ নভেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বাসা কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান গণমাধ্যমকে জানান, উদ্ধার অভিযানে পাওয়া মরদেহ দুটি হলো রেখা (২৯) ও সানজিদার (৮)।

তিনি আরও জানান, নৌকার অন্য দুই যাত্রী শীতল (২৭) ও শফিকুল (৭) নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে একটার দিকে তারা নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেন। এরপর বেলা সোয়া একটার দিকে আট বছর বয়সী একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা