জাতীয়

জঙ্গিদের হাতেই সবচেয়ে বেশি রক্ত ঝরেছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘ছাত্রজীবনে জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন করে না। জঙ্গিবাদ ইসলামের শত্রু। তাদের হাতেই সবচেয়ে বেশি মুসলমানরা নিগৃহীত হয়েছে, সবচেয়ে বেশি মুসলমানদের রক্ত ঝরেছে, সবচেয়ে বেশি খুন হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, সচেতনভাবে ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে।’

সোমবার (১৫ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই সচেতন হওয়া জরুরি। এ সময় জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। পিতামাতাকে খেয়াল রাখতে হবে সন্তানদের। জঙ্গিদের হাতেই সবচেয়ে বেশি মুসলমানরা নিগৃহীত হয়েছে, সবচেয়ে বেশি মুসলমানদের রক্ত ঝরেছে, সবচেয়ে বেশি খুন হয়েছে। একইসঙ্গে সচেতনভাবে ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে।’

আইজিপি আরও বলেন, ‘মাদক থেকেও দূরে থাকতে হবে। অঙ্কুরেই শেষ করে দেয় মাদক। আমাদের ভেতরে আত্মমর্যাদা থাকতে হবে। দেশের প্রতি সম্মান থাকতে হবে। দেশের অতীত-ইতিহাসকে জানতে হবে। বাংলাদেশের জাতি হিসেবে অহংকার করার মতো অনেক কিছু আছে।’

‘কিছু কুলাঙ্গার দেশের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। একজন সভ্য, ভালো মানুষ কখনো অশ্লীল কথা বলতে পারে না। বাংলাদেশের মানুষ হিসেবে তাদের কোনো ইজ্জত নেই। তারা পরগাছা, পরগাছাদের আমাদের দরকার নেই।’

নগরবাসীকে অনুরোধ করে আইজিপি বলেন, ‘ভিভিআইপিদের নিরাপত্তা দেয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। ১৭-২৬ তারিখ পর্যন্ত খুব বেশি প্রয়োজন নাহলে বের না হওয়ার অনুরোধ করেন তিনি। পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা আসবেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে ডিএমপি।’

এই কদিন রাজনৈতিক দলগুলোকে কোনো রাজনৈতিক কর্মসূচি না দেয়ারও জন্য অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২০ মোট ১২৪ শিক্ষার্থীকে ১৩ লাখ ৬ হাজার টাকা দেওয় হয়। এদের মধ্যে পিএসসির জনপ্রতি ১২ হাজার, জেএসসি ১০ হাজার এসএসসি ১২ হাজার, ‘ও’ লেভেল ১০ হাজার এবং উচ্চ শিক্ষাবৃত্তি জনপ্রতি ১০ হাজার টাকা করে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস্) ড. মো. মইনুর রহমান চৌধুরী, সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় প্রমুখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা