জাতীয়

হুজির প্রধান সমন্বয়কসহ ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি) প্রধান সমন্বয়কসহ ৩ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমান শুক্রবার (৫মার্চ) এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট তিন আসামিকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ১০ দিন করে প্রত‌্যেকের রিমান্ড আবেদন করেন এদিন। আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, হুজির প্রধান সমন্বয়ক ও অপারেশন শাখার প্রধান মো. মাইনুল ইসলাম, শেখ সোহান সাদ ওরফে বারা আব্দুল্লাহ ও মুরাদ হোসেন কবির।

এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, একটি চাপাতি, দু’টি ছোরা, ১০টি ডেটোনেটর, ১৭০টি বিয়ারিং লোহার বল, একটি স্কচটেপ, ৫ লিটার এসিড, তিনটি আইডি কার্ড, একটি জিহাদি উগ্রবাদী বার্তাসংবলিত বই জব্দ করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা