জাতীয়

স্থায়ীভাবে ঢাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হওয়ার অভিযোগে সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়াও দুইজনকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাবির প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এ সকল শিক্ষার্থী। আজকের শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ফজলুল হক মুসলিম হলের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মাকসুদুর রহমান, কবি জসীম উদদীন হলের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র রিজন আহমেদ, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী আয়েশা আক্তার তামান্না, কবি জসীম উদদীন হলের ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র শাহ মেহেদী হাসান, স্যার এ এফ রহমান হলের ইতিহাস বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ছাত্র মুহাইমিনুল ইসলাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দর্শন বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র আশরাফুল আলম এবং অমর একুশে হলের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্র মো. শাহেদ আহমেদ।

দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথাও জানান প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা