জাতীয়

সামনের নির্বাচনগুলো সুষ্ঠু হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : সামনের নির্বাচনগুলো ভালো ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্ত রেখে কাজ করার জন্য নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। তারা আশা করছেন, সামনের নির্বাচনগুলোতে সংঘাত হবে না।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে সংবাদ সংগ্রহে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) এক অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, মে মাসের মাঝামাঝি দেশজুড়ে ইউনিয়ন পরিষদের ভোট শুরু হবে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি চতুর্থ এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ ধাপের বাদ বাকি পৌরসভা এবং কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ এপ্রিল করার প্রস্তাব এসেছে। ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে।

ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করে সিডি তৈরির বিষয় ও সামনে রমজান মাস রয়েছে। ৭ এপ্রিল কিছু নির্বাচন হবে। তবে ঈদের পরে মধ্য মে মাসে ইউপি নির্বাচন শুরু হবে।

এদিকে গত তিনটি ধাপের পৌরসভা নির্বাচনে বিভিন্ন স্থানে অনিয়ম ও সংঘাতের ঘটনা ঘটেছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা