জাতীয়

পাপুলের স্ত্রী-মেয়ের জামিন

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং তাদের মেয়ে ওয়াফা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এই জামিন আদেশ দেন।

একই আদালতে আত্মসমর্পণ করে গত ২৭ ডিসেম্বর জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের ধার্য তারিখ পর্যন্ত জামিনের আদেশ দেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে এদিন তারা ফের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে গত বছর ১১ নভেম্বর সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন, পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম।

তাদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকা পাচারের (মানি লন্ডারিংয়) অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের পাঁচটি হিসাবের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত মানি লন্ডারিং হয় ১৪৮ কোটি টাকা। অথচ মাত্র ২৩ বছর বয়সী জেসমিনের নিজের আয়ের উৎস নেই। এছাড়া এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার উৎস জেসমিন প্রধান দাখিল করতে পারেননি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা