জাতীয়

মেয়র আতিকসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও রাজধানীর মিরপুরে বিহারিদের উচ্ছেদ করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) আবেদনের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী সগির হোসেন লিয়ন।

এ আবেদনের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একইসঙ্গে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে সেই সময় বিহারিদের প্রায় ৩৪ কোটি টাকা ক্ষতিপূরণের আর্জিও জানানো হয়েছে আবেদনে।

এর আগে গত রোববার (২৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী এই আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ পিটিশন দায়ের করেন উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সহ-সভাপতি মো. জীবন ও নাদের ইসলাম আন্নু।

আদালত অবমাননার অভিযোগে মেয়র মো. আতিকুল ইসলাম ছাড়াও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, পুলিশ কমিশনার, ডিএমপির মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার, ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন বিহারিরা।

আপিল বিভাগে আদালত অবমাননার বিষয়ে বিহারিদের আইনজীবী সগীর হোসেন লিয়ন বলেন, আদালত অবমাননার এডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহবুবুর রহমান। এ বিষয়ে আপিল বিভাগের চেম্বারজজ আদালতে শুনানি হবে। তিনি বলেন, এর আগেও ডিএনসিসি মিরপুরের বিহারি ক্যাম্পগুলো উচ্ছেদ করার চেষ্টা করেছিল।

আমরা ২০২০ সালের ২৩ নভেম্বর ক্যাম্প উচ্ছেদ না করতে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগের চেম্বারজজ আদালতে আবেদন করেছিলাম। তখন আগামী ২ মে পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।

কিন্তু আদালতের সেই আদেশ না মেনে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে ভাঙচুর চালিয়েছে ডিএনসিসি। এজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দেয়া হয়েছে বলেও জানিয়েছেন আইনজীবী। ডিএনসিসির উচ্ছেদ অভিযানের পর গত ২৩ জানুয়ারি মিরপুরে বিহারিদের ক্যাম্পে এর প্রতিবাদে মানববন্ধন করে বিহারিদের বিভিন্ন সংগঠন।

বিহারিদের তিনটি সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধনে অভিযোগ করে বলা হয়, আপিল বিভাগের আদেশ অমান্য করে মিরপুরের বিহারি ক্যাম্পে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালাচ্ছে। প্রতিবাদে মিরপুরে মানববন্ধন করে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ ও এসপিজিআরসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা