প্রতীকী ছবি
আন্তর্জাতিক

সাত জনকে ফাঁসি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে আরও ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারের প্রশাসন।

আরও পড়ুন : বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনা

বুধবার (১০ মে) রাজধানী তেহরানের নিকটবর্তী শহর কারাজের দু’টি কারাগারে এই ৭ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

ইরানের বিচার বিভাগভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিজান অনলাইনের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, বুধবার কারাজের ঘেজাল হেসার কারাগারে ৩ জন এবং রাজাই শাহার কারাগারে ৪ জনকে ফাঁসি কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজাই শাহার কারাগারে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা ধর্ষণ মামলার আসামি ছিলেন; আর ঘেজেল হেসার করাগারে দণ্ড কার্যকর হওয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল মাদক পাচারের।

আরও পড়ুন : বিষ প্রয়োগে হত্যার আশঙ্কা

এর আগে সোমবার ধর্মবিরোধীতার (ব্লাসফেমি) অভিযোগে তেহরানের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরানের বিচার বিভাগ। পশ্চিম এশিয়ার শিয়া মুসলিম অধ্যুষিত এই দেশটিতে ধর্মবিরোধিতার কারণে কারো মৃত্যুদণ্ড ঘোষণা ও তা কার্যকর হওয়া বেশ বিরল।

সোমবারের ওই ঘটনার পর মঙ্গলবার ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারকে মানবাধিকার লঙ্ঘণের দায়ে অভিযুক্ত করে সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটির বিচারবিভাগ।

ইরানে সক্রিয় নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে গত এই নিয়ে গত ১২ দিনে ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের কারাগারে।

আরও পড়ুন : ডিভোর্স দিলেন ফিনিশ প্রধানমন্ত্রী

বিবৃতিতে আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দেম বলেন, ‘জনগণকে ভীতির মধ্যে রাখতে ইরানের ক্ষমতাসীন সরকার ধীরে ধীরে নিজেকে কিলিং মেশিনে রূপান্তর করছে এবং সরকারের মূল শিকার হলো সমাজের সবচেয়ে দুর্বল লোকজন।’

মাদক পাচারের অভিযোগে ঘেজেল হেসার কারাগারে যখন ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়, তার আগে কারগারটির সামনে বিক্ষোভ করছিলেন আসামিদের পরিবারের সদস্যরা। কিন্তু দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও কারারক্ষীরা লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন।

আইএইচআরের ওয়েবসাইটে সেই ভিডিওচিত্র পোস্ট করা হয়েছে। ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। আইএইচআর সূত্রে জানা গেছে, পুলিশের লাঠিচার্জে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প

আইএইচআরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইরানের বিভিন্ন কারাগারে অন্তত ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। আগের বছর ২০২১ সালের গোটা বছরে ৩৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল দেশটিতে।

তবে চলতি বছর এক্ষেত্রে বিগত সব রেকর্ড সম্ভবত ভেঙে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। কারণ আইএইচআরের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইরানজুড়ে অন্তত ২১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা