ট্রেক বিক্রির পরিকল্পনা চায় বিএসইসি
জাতীয়

ট্রেক বিক্রির পরিকল্পনা চায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে শেয়ার ও ইউনিট কেনা-বেচার জন্য ব্রোকারেজ হাউজ বিক্রি বা ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যুর পরিকল্পনা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামী ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত পরিকল্পনা কমিশনে দাখিল করতে নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিএসইসির উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএসই ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা ২০২০ অনুযায়ী, এক্সচেঞ্জ অর্থবছরের প্রথম মাসের মধ্যে ট্রেক ইস্যুর জন্য বার্ষিক পরিকল্পনা কমিশনে দাখিল করার বিধান রয়েছে। সে অনুযায়ী ডিএসই ও সিএসই'র কাছে বার্ষিক পরিকল্পনা চেয়েছে বিএসইসি।

তবে এর আগে ট্রেক ইস্যুর জন্য বার্ষিক পরিকল্পনা কমিশনে দাখিল করবে কি-না তা জানতে চেয়েছিল ডিএসই ও সিএসই।

বিএসইসির চিঠিতে উভয় স্টক এক্সচেঞ্জকে ট্রেক ইস্যুর প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চলতি অর্থবছরে বাকি সময়ের মধ্যে ট্রেক ইস্যু নিয়ে পরিকল্পনাসহ প্রস্তুত করে ১৫ দিনের মধ্যে বিএসইসিতে দাখিল করতে বলা হয়েছে।

সান নিউজ/রাসেল/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা