জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।

প্রতিবেদনের ওপর আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) শুনানিও হতে পারে।

এর আগে গত ৭ ডিসেম্বর সারাদেশে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও নির্মাণাধীন ভাস্কর্যগুলোর নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

গত ৭ ডিসেম্বর হাইকোর্টে একইসঙ্গে জেলা ও উপজেলা সদরদফতরের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের অগ্রগতি এক মাসের মধ্য জানাতে বলেছিলেন হাইকোর্ট।

৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা করার জন্য আগে করা এক রিটের প্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশ দিয়েছিল। আদেশে প্রতিটি জেলা ও উপজেলার সদরদফতরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের নির্দেশ দেয়া হয়েছিল। আদালতে ওই দিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আদালতে রাষ্ট্রপক্ষ আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দাখিল করে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে ৩৮০টি উপজেলা ও ৬৩টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন করে কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করেছে।

রিটের পক্ষে আইনজীবী বশির আহমেদ বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক। কুষ্টিয়ার বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার মতো জঘন্যতম ঘটনা ঘটেছে। অথচ সংবিধানের ২৪ অনুচ্ছেদ আছে, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। ভাস্কর্যগুলো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টার মধ্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ডিসি ও এসপিদের প্রতি নির্দেশনার দেওয়ার আরজি জানান তিনি। শুনানির পরে আদেশ দেন হাইকোর্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা