জাতীয়

বাংলাদেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে সব ধরনের ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। এখন বাংলাদেশের কাছ থেকেও এমন সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রত্যাশা করেছে পাকিস্তান।

শনিবার( ৯ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরের বরাত দিয়ে এক বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাইকমিশন এ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকী।

এর পরই এমন সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান। পাকিস্তান হাইকমিশনের বিবৃতিতে দাবি করা হয়, দুই দেশই দ্বিপাক্ষিক যোগাযোগে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকী জানান, বাংলাদেশের পক্ষ থেকেও এমন ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা করছে ইসলামাবাদ।

তিনি বলেন, ‘পাকিস্তানি নাগরিকদের ওপর বাংলাদেশের নিষেধাজ্ঞাগুলো এখনও বলবৎ রয়েছে। তবে আমি প্রতিমন্ত্রীকে জানিয়ে দিয়েছি আমাদের পক্ষ থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।’ বৈঠকে ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের চালানো বর্বর গণহত্যার জন্য দেশটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ সময় পাকিস্তানি হাইকমিশনার ১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে দিল্লিতে হওয়া ত্রিপক্ষীয় চুক্তির একটি অনুলিপি তুলে দেন। তিনি বলেন, ‘চুক্তিটি বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।’

১৯৭৪ সালে সই হওয়া সেই চুক্তিতে লেখা ছিল, বাংলাদেশের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। চুক্তিতে যুদ্ধবন্দীদের পাকিস্তানে ফেরত পাঠানো হতে পারে বলেও উল্লেখ ছিল। সমঝোতার সুবিধার্থে বাংলাদেশের জনগণকে পাকিস্তানিদের অতীতের ভুলগুলো ক্ষমা এবং ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান আহম্মেদ সিদ্দিকী।

পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালে টানা ৯ মাস যুদ্ধ শেষে জয়লাভ করে জন্ম হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। এতে বাংলাদেশকে সহযোগিতা করেছিল পাকিস্তানের চিরশত্রু ভারত। শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্ক বজায় রয়েছে।

২০০৯ সালে বাংলাদেশ একাত্তরের মানবতা বিরোধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চালু করলে বিরোধ আরও তীব্র হয়। তবে বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, অভিন্ন নদীর পানি ভাগাভাগি, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাসের মতো বিষয়গুলো রয়েছে।

ভারতের পক্ষপাতদুষ্ট মনোভাবের কারণে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ। গত বছরের জুলাইয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা