জাতীয়

সেরাম সিইও’র বক্তব্য ব্যক্তিগত, ভ্যাকসিন পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে- সেরাম ইন্সটিটিউটের সিইও যে বক্তব্য দিয়েছেন, তা ব্যক্তিগত। সেটা ভারত সরকারের কোনো পলিসি নয়।”

সোমবার (৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ড. মোমেন বলেন, “ভারত থেকে ভ্যাকসিন আনার বিষয়ে এর আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ হয়েছে, বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে। সুতরাং, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

ভ্যাকসিন কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী বলেন, “স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই মাসের শেষে। অতএব আশা করছি এই মাসের শেষে। ভ্যাকসিন আনার বিষয়টি দুই দেশের উচ্চ পর্যায় থেকে কথা হয়েছে, তাই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা