জাতীয়

এইচএসসি’র ফল ৩১ ডিসেম্বর!

সান নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের মুখে বাতিল হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশ হতে পারে, ঢাকা শিক্ষাবোর্ডের একটি দায়িত্বশীল সূত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র জানায়, বিশেষ পদ্ধতিতে ফলাফল প্রস্তুত করা হয়েছে। ২৪ ডিসেম্বরের আগে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন জটিলতায় তা সম্ভব হয়নি।

পরে, ৩১ ডিসেম্বরকেই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে মূলায়ন কমিটি।

বোর্ড সূত্রে আরও জানা গেছে, ফলাফল তৈরি করতে জাতীয় পরামর্শক কমিটি একটি খসড়া নীতিমালা তৈরি করে শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছে। এখন তার যাচাই-বাছাই চলছে। ওই নীতিমালার ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে। নীতিমালা অনুমোদন হওয়ামাত্র ফল প্রকাশ হবে।

এদিকে খসড়া নীতিমালা অনুসারে, একজন পরীক্ষার্থীর জেএসসিতে প্রাপ্ত নম্বররে ভিত্তিতে ২৫ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৭৫ শতাংশ এই অনুপাতে এইচএসসি বা সমমানের ফলাফল নির্ধারিত হবে।

তবে, যারা জেএসসি পরীক্ষায় যারা অংশ নেয়নি তাদের ফলাফল কেবলমাত্র এসএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

এক্ষেত্রে, কোনো পরীক্ষার্থী আগের দুই পরীক্ষায় জিপিএ-৫ পেলেও (ঐচ্ছিক বিষয়সহ) ও এইচএসসিতে তাদের ফলাফল পরিবর্তন হতে পারে। বিষয়ভিত্তিক মান উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই সূত্র অনুসরণ করতে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে ফলাফল তৈরি করছি। তবে ফল প্রকাশের বিষয়টি এখনো মন্ত্রণালয়ের হাতে। কবে ফল দেওয়া হবে সেটিও আমরা জানি না। এ মাসেই দেওয়ার সম্ভাবনাই বেশি।

যদিও, এ ব্যাপারে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের মুখে চলতি বছরের মার্চে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে প্রথমে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে অক্টোবরের ৭ তারিখে পরীক্ষাটি বাতিল করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা