জাতীয়

ডিএমপিতে ৮ ওসি-সহ ১৫ পুলিশ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ থানার অফিসার ইনচার্জসহ পুলিশ পরিদর্শক মর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত অফিসার ইনচার্জ হলেন- সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনকে অফিসার ইনচার্জ ভাষানটেক থানা, সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদ পিপিএম কে অফিসার ইনচার্জ উত্তরখান থানা, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে অফিসার ইনচার্জ উত্তরা- পশ্চিম থানা, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে অফিসার ইনচার্জ ডেমরা থানা, শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরাদুল ইসলামকে অফিসার ইনচার্জ সবুজবাগ থানা, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে অফিসার ইনচার্জ উত্তরা-পূর্ব থানা ও ভাষানটেক থানার অফিসার ইনচার্জ মুন্সী ছাব্বীর আহমদকে অফিসার ইনচার্জ খিলক্ষেত থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে, উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগ, উত্তরখান থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স এন্ড এ্যাডমিন বিভাগ, উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগ, খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগ, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগ, ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা