জাতীয়

যুক্তরাজ্যে স্বাস্থ্যবিধি মেনে সব ফ্লাইট চলবে

নিজস্ব প্রতিবেদক : ধরন পাল্টে নতুন রুপে করোনা সংক্রমনে যুক্তরাজ্য যখন বিপর্যস্ত সেসময় সংক্রমণ ঠেকাতে দেশটির সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। তবে বাংলাদেশ এখনও ফ্লাইট বাতিলের কোনও সিদ্ধান্তে ঘোষণা দেয়নি।

বুধবার (২৩ ডিসেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালের বর্ধিতাংশ, আন্তর্জাতিক বহির্গমন হলে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের জন্য স্থাপিত কর্নার এবং সৈয়দপুর বিমানবন্দরের নবনির্মিত যাত্রী লাউঞ্জের উদ্বোধনকালে প্রশ্নোত্তর পর্বে তিনি ফ্লাইট চালুর রাখার বিষয়টি স্পষ্ট করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যে চলাচলকারী সব ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। তবে সেখান থেকে আসা যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশে প্রবেশ করতে হবে। বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাজ্য হয়ে বাংলাদেশে আসছেন, তাদের তথ্য আমরা সংগ্রহে রাখছি। তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে স্বাস্থ্য পরীক্ষার পরই ছাড়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা