জাতীয়

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের সফরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোওগলু। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে চান তিনি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। এদিনই তাদের ঢাকায় কূটনৈতিক জোনে নবনির্মিত টার্কিশ দূতাবাস ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গত সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন। সে সময় তিনি আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা