জাতীয়

অন্ধ এবং নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির অন্ধ এবং নেতিবাচক রাজনীতি তাদেরকে ইতিমধ্যেই জনবিচ্ছিন্ন করেছে। তারা এখন মরণ কামড় দিতে চায়, কিন্তু দেশের লাখো কোটি জনতা সেই অশুভ শক্তি বলয়ের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।”

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে। ওবায়দুল কাদের তাঁর রাজধানী ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

তিনি বলেন, ‘বিএনপি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে। বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় না গিয়ে, জনমানুষের কাছে না গিয়ে আন্তর্জাতিক মহলের দ্বারে দ্বারে ঘুরছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে দেশ বিরোধী রাজনীতি শুরু করেছিলো যারা, তারা এখনো সুযোগ খুঁজছে। তাই প্রতিটি নেতাকর্মীকে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকাতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে চলছে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় তিনি একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন। অথচ একটি দল উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। ‘৭১ র মুক্ত স্বাধীন স্বদেশ যারা চায়নি তারাই এখন এদেশের এগিয়ে যাওয়া মেনে নিতে পারছে না।’

মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘একজন রাজনীতিবীদের জীবনে সবচেয়ে বড় অর্জন ও সাফল্য হচ্ছে জনগণের ভালোবাসা। তিনি তাঁর সমগ্র রাজনৈতিক জীবনে জনমানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছিলেন। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের একজন সফল রাজনীতিবীদ।’

এসময় চট্টগ্রাম প্রান্তে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন প্রমুখ।সূত্র : বাসস

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা