ছবি: সংগৃহিত
জাতীয়

আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘাতের আশঙ্কায় পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকদিন আগে সংঘর্ষের ঘটনার পর শনিবার (৮ আগস্ট) আবারও উত্তেজনা তৈরি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বকশীবাজার মোড়, আলিয়া মাদ্রাসা সড়ক ও মাদ্রাসার প্রধান গেটের সামনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। একটি পক্ষ আজ মাদ্রাসায় প্রবেশের ঘোষণা দেওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে সরকারি আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিল। পরে বিকেলের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহারের দৃশ্য দেখা যায়। কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতেও দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা