ছবি: সংগৃহীত
জাতীয়

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সরকারের পক্ষ থেকে দাবিগুলো বিবেচনার আশ্বাস পাওয়ার পর সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে রাজধানীর ন্যাম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস জানান, সমিতির উত্থাপিত দাবিগুলো আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করবে। পাশাপাশি যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মো. গোলাম মোস্তফা ফুয়াদ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর স্বার্থে এবং সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের সব অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের অবিলম্বে স্বাভাবিকভাবে সেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এর আগে অ্যাম্বুলেন্সের জন্য বাণিজ্যিক নিবন্ধন চালু, প্রযোজ্য নীতিমালার বাস্তবায়ন, নির্ধারিত পার্কিং সুবিধা, সেতু ও মহাসড়কে টোলমুক্ত চলাচল এবং সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

দুই দফায় ৮ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

শিশু নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা