ছবি: সংগৃহিত
জাতীয়

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, এক্সিলারেট এনার্জির প্রত্যাশা অনুযায়ী আগামী সপ্তাহে ৫০ শতাংশ সরবরাহ পুনরুদ্ধার হলে তার পরের সপ্তাহে শতভাগ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে এক্সিলারেটের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগেও নির্দিষ্ট সময় বলা হলেও নানা কারণে তা পালন করা যায়নি বলে এবার সুনির্দিষ্ট দিন-তারিখ বলা হচ্ছে না।

সরকারের একটি কারিগরি দল এক্সিলারেট এনার্জির সঙ্গে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দৈনিক ৫০ থেকে ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে, যার মধ্যে আগামী সপ্তাহে ২৮ থেকে ৩০ কোটি ঘনফুট সরবরাহ শুরু হতে পারে। কিছু যন্ত্রাংশ আমদানি ও দ্রুত খালাসের বিষয়ে সরকার দায়িত্ব নেবে বলেও জানান তিনি।

সংকটের কারণে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, রান্নার কাজে নারীদের সমস্যা, শিল্প উৎপাদন ব্যাহত হওয়া এবং সিএনজি স্টেশনে চাপ কমে গণপরিবহনে প্রভাব পড়ার বিষয়টি তিনি স্বীকার করেন। এটি সরকারি নয় বরং বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটি হলেও নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে দায় স্বীকারে দ্বিধা নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, টার্মিনালে আগুন ও বয়লার বিস্ফোরণের ঘটনায় আরও বড় দুর্ঘটনা এড়াতে পাশে থাকা একটি এলএনজি-ভর্তি জাহাজ দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তবে এলএনজি আমদানিতে কোনো সংকট নেই দাবি করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাহাজ আসার সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা