জাতীয়

আজ বাড়ি ফিরবেন চীন ফেরত ৩১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

আশকোনার হজ ক্যাম্পের কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাচ্ছেন চীন ফেরত ৩১২ বাংলাদেশি। দেশে ফেরার পর দুই সপ্তাহের জন্য হজ ক্যাম্পে স্বাস্থ্য অধিদপ্তরের অস্থায়ী পর্যবেক্ষণ কেন্দ্রে কোয়ারেন্টাইন অবস্থায় রাখা হয়েছিল তাদের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আজ চীনফেরত তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পূর্ণ হবে। তাদের আজ সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষাটি শনিবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলতে পারে।

আশকোনা হজ্জ ক্যাম্পে থাকা বাংলাদেশিদের যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয় সেজন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের পরিচয় প্রকাশ না করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর।

আইইডিসিআর পরিচালক জানান, পরীক্ষা শেষে আজ রাতের মধ্যেই বাংলাদেশিরা নিজ নিজ বাসায় ফিরতে পারবেন। তবে কেউ চাইলে ক্যাম্পে আগামীকাল পর্যন্ত অবস্থান করতে পারবেন।

এছাড়া সিঙ্গাপুরে অবস্থানকারী করোনা ভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯-এ আক্রান্ত চার বাংলাদেশির মধ্যে ৩ জনের অবস্থা কিছুটা ভালো বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বাকি একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অপরিবর্তিত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা