সংগৃহীত ছবি
জাতীয়

জাতিসংঘের তদন্ত দল আসছে কাল

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তদন্তের জন্য আগামীকাল বৃহস্প‌তিবার ঢাকায় আসছে জাতিসংঘ কারিগরি সহযোগি দল। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে।

আরও পড়ুন : সাজেকে আটকা ২৫০ পর্যটক

বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, জা‌তিসং‌ঘের প্রতিনিধি দলটি আগামীকাল ঢাকায় আসবেন। তাদের ২৮ আগস্ট পর্যন্ত থাকার কথা। তারা ঢাকায় অবস্থানকালে সং‌শ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকা‌রের কয়েকজন উপ‌দেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন : শেখ হাসিনাসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা

গত ১৫ আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসে‌নের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

সে‌দিন জাতিসংঘের সমন্বয়ক জানান, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে এখনো কাজ চলছে।

অন্যদি‌কে, পররাষ্ট্র উপ‌দেষ্টা জানান, নির‌পেক্ষ ও স্বচ্ছ তদ‌ন্তের স্বা‌র্থে জাতিসংঘের প্রতি‌নি‌ধি দল‌কে সব ধর‌নের সহায়তা কর‌তে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা