আকামার মেয়াদ বাড়ল 24 দিন ফ্লাইট চালু এই মাসেই
জাতীয়

আকামার মেয়াদ বাড়ল ২৪ দিন, ফ্লাইট চালু এই মাসেই

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরব থেকে ছুটিতে এসে আটকা পড়া প্রবাসী বাংলাদেশীদের সুখবর দিলো সরকার। এদের আকামার মেয়াদ বাড়ানো হয়েছে আরও ২৪ দিন সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ফ্লাইট চালু হবে এই মাসেই । এই খবর প্রকাশিত হবার পর পর আনন্দ উচ্ছলিত সৌদি প্রবাসীরা।

আকামার মেয়াদ বেড়েছে ২৪ দিন এবং ফ্লাইট চালু হচ্ছে এই মাস থেকেই এই সংবাদে খুশি তারা এবং ধন্যবাদ জানিয়েছে বর্তমান সরকারকে।

অনেকেই বলছে আমাদের সবকিছু শেষ হতে চলেছিলো সেটা থেকে আমরা পরিত্রান পেয়েছি।

দেশে আটকা পড়া সৌদি প্রবাসী মাসুদ সান নিউজকে বলেন, সরকার যে আমাদের দিকে মন দিয়েছে এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। সরকার সব সময় আমাদের পাশে থাকবে এই কামনাই করি।

তবে এখনও সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় অনেকেই উৎকণ্ঠায় ভুগছে সঠিক ভাবে সৌদি যেতে পারবে কিনা। সিন্ডিকেটের কবলে পড়ার সংশয় এখনও অনেকের মন থেকে যায়নি।

সান নিউজ /পিডিকে/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা