পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
জাতীয়

‘সৌদি সরকারের সঙ্গে  আলোচনা চলছে’

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে যেতে আন্দোলনরত প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

আন্দোলনরত প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমরা সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করে না। তবে শান্ত থাকলে এ সমস্যার সমাধান সম্ভব।’

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেটের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি, অবিলম্বে ভিসার মেয়াদ বাড়িয়ে তাদের বিমানের টিকিটের ব্যবস্থা করা।

সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় গতকালের মতো আজ (বুধবার) সকালেও কারওয়ানবাজারে সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন প্রবাসীরা। সেখান থেকেই বিক্ষোভকারীদের একাংশ ইস্কাটন গার্ডেনের প্রবাসীকল্যাণ ভবনের সামনের সড়কে অবস্থান নেন।

ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। বাইরের কিছু অসাধু সিন্ডিকেট টিকিট কালোবাজারি করছে, সেটিরও তদারকির অনুরোধ জানান আন্দলোন ত সৌদি প্রবাসীরা।

সান নিউজ/পিডিকে/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা