দুই আসনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি
রাজনীতি

দুই আসনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

এবারের উপ-নির্বাচনে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেকেই। তবে যোগ্যতা ও জনপ্রিয়তার বিচারে এগিয়ে ছিলেন দুইজন। তাদেরকে নিয়েই ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা-৫ আসনে সালাউদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম বিএনপির মনোনয়ন পেয়েছেন।

দীর্ঘদিন রাজনীতির মাঠে নীরব থাকলেও উপ-নির্বাচনকে ঘিরে আবারও সরব হয়েছে বিএনপি।এরই মধ্যে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন যে, এখন থেকে সকল নির্বাচনে অংশ নেবে বিএনপি। তার এই ঘোষণার পরেই নড়েচড়ে বসেছেন দলটির নেতাকর্মীরা। উপ-নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়েও আমেজপূর্ণ ভাব বজায় রেখেছে বিএনপি।

এর আগে গত সোমবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকারসহ সব উপ-নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায় বিএনপি।

ওইদিন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার। শুধু কোভিড-১৯ এর কারণে গত দুটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি। উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করবো, সে সিদ্ধান্তই আছে।’

তিনি বলেন, সে অনুযাসারে আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে অংশ নেবো।

শূন্য হওয়া চারটি আসনের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়।

আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা