অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুল ইসলাম মঞ্জু। 
রাজনীতি

‘গণতন্ত্র এখন সঙ্কটের মুখে’

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: ‘স্বাধীনতার পর এদেশে বারবার গণতন্ত্রকে আহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আর ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিলেন খালেদা জিয়া। কিন্তু আজকে সেই গণতন্ত্র সঙ্কটের মুখে।’

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলাদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা মহানগর ও জেলা মহিলা দল আয়োজিত অনুষ্ঠান উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন তিনি।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খুলনা জেলা সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. তছলিমা খাতুন ছন্দা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর মহিলা দলের সভাপতি রেহানা ঈসা এবং পরিচালনা করেন শাহনাজ ইসলাম ও কওসারী জাহান মঞ্জু।

সভায় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মন্টু, শেখ আ. রশিদ, মোল্ল্যা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, শেখ সাদী, মুর্শিদুর রহমান লিটন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহম্মেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, শরিফুল ইসলাম বাবু, জসিম উদ্দীন লাবু, বদরুল আনাম, ইশহাক তালুকদার, সরদার রবিউল ইসলাম, আবু সাইদ শেখ, মাহবুব হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, শামসুল বারী পান্না, এনামুল হক সজল, গাজী সোয়েবউদ্দীন মিন্টু, মো. আলী, ডা. ফারুক হোসেন, নুরুল ইসলাম লিটন, হেমায়েত হোসেন, শাহাবুদ্দীন, এম এ হাসান, সেলিম, অ্যাড. কানিজ ফাতেমা আমিন, নাছিমা আক্তার লিপি, কাজী জায়দা, হাসনা হেনা, অ্যাড. রেবেকা, কোহিনূর বেগম, চম্পা বেগম, আনজিরা খাতুন, মিতা পারভীন, মুন্নি জামান, শিরিন দৌলত, রোজিনা পারভীন, আফরোজা সুইটি, সানজিদা, জেসমিন আক্তার, মনিরা হাসান, মুন্নি বেগম, পারভীন বেগম, মাহমুদা বেগম, কোজিনুর বেগম, লায়না আঞ্জুমান, রুমানা ন্যান্সি, অ্যাড. কামরুন্নাহার হেনা, সাবিনা ইয়াসমিন, শেখ সাথী আমিন, শিখা, জলি বেগম, মনি বেগম, শাহানা, নীলা, কল্পনা ও পুতুল প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষা, হিসাব-নিকাশ ও সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ...

হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে ট্রাম্পের দাবি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের দাবি...

লিবিয়ার তেল শোধনাগারের জ্বালানি ট্যাংকে আগুন

লিবিয়ার সবচেয়ে বড় জাওয়িয়া তেল শোধনাগারের একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার ঘটন...

আমগাছের মগডালে অচেতন গৃহবধূ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের মগডালে উঠে অচেতন হয়ে পড়া বৃষ্...

যেভাবে করবেন এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের অনলাইনে ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা